গোপালগঞ্জে দ্বিতীয় দিনের মতো চলছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন

গোপালগঞ্জ প্রতিনিধি
০৮ এপ্রিল ২০১৯, ২৩:২৪আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ২৩:৫৩

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা সোমবার (৮ এপ্রিল) দ্বিতীয় দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারা ক্লাস বর্জন করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের চতুর্থ তলায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নের ঘটনায় গঠিত তদন্ত কমিটি পুনর্গঠন ও তদন্তের নামে টালবাহানার প্রতিবাদে এবং অভিযুক্ত শিক্ষককে চাকরি থেকে বহিষ্কার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের দুই ছাত্রী ওই বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ইঞ্জিনিয়ার মো. আক্কাস আলির বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেন বেশ কয়েক মাস আগে। কিন্তু, সে সময়ে অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা না নেওয়ায় সম্প্রতি বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক লেখালেখি এবং বিষয়টি ভাইরাল হয়। শিক্ষার্থীরাও ওই শিক্ষকের অপসারণের দাবিতে আন্দোলনে নামে। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত রবিবার অভিযুক্ত শিক্ষককে বিভাগীয় প্রধানের পদ থেকে অব্যাহতি দেওয়া ছাড়াও চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি আগামী পাঁচ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়।

এই তদন্ত কমিটিকে আইওয়াশ হিসেবে উল্লেখ করে তা নিয়মমাফিক করা এবং অভিযুক্ত শিক্ষককে স্থায়ীভাবে অপসারণের দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছে।

আরও পড়ুন:

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, কর্তৃপক্ষ জানে না!

/এমএএ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম