ধলেশ্বরীর পাড় থেকে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৯ এপ্রিল ২০১৯, ১৯:২০আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ১৯:২৮

ধলেশ্বরীর পাড় থেকে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীর তীরে চার কিলোমিটার অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। দুই দিনব্যাপী উচ্ছেদ অভিযানে জরিমানা ও নিলামের মাধ্যমে ৯ লাখ ৬৬ হাজার টাকা আদায় করা হয়। কমপক্ষে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

মঙ্গলবার বিকাল ৪টার দিকে শেষ হয় এই উচ্ছেদ অভিযান। এর আগে বুধবার বেলা ১২টায় মিরকাদিম পৌরসভার কমলাঘাট বন্দর এলাকা থেকে মুন্সীগঞ্জ লঞ্চঘাট পর্যন্ত অভিযান শুরু হয়। ধলেশ্বরীর পাড় থেকে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

বিআইডাব্লিওটিএ’র উপ-পরিচালক মো. শহিদুল্লাহ এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, ‘প্রথম দিন ৭ লাখ ৪৪ হাজার টাকা জরিমানা ও নিলামের মাধ্যমে আদায় করা হয়। আজ ১ লাখ ২০ হাজার টাকা আদায় করা হয়। ৯ লাখ ৬৬ হাজার টাকা সরকারি কোষাগারে জমা হবে। দুই দিনে ৬০টির বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।’

তিনি আরও জানান, ‘২ লাখ টাকা জরিমানা করা হয় হাজী রফিকুল্লাহ ইসলাম রাইস মিল এর মালিক কৃষ্ণ লালকে। জরিমানা দিতে ব্যর্থ হওয়ায় ১৫ দিনের জেল দেওয়া হয়।’ ধলেশ্বরীর পাড় থেকে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

এসময় উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ'র নির্বাহী ম্যাজিস্ট্রেট দৃপ্তিময়ী জামান, বিআইডব্লিউটিএ'র যুগ্ম পরিচালক গুলজার আলীসহ বিআইডব্লিউটিএ'র কর্মকর্তা ও কর্মচারীরা।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের