ঝড়ের কবলে পড়ে মোংলা বন্দরের পশুর চ্যানেলের বেসক্রিক এলাকায় ডুবে যাওয়া লঞ্চ ও বার্জের নিখোঁজ ৩ শ্রমিককে উদ্ধারে অভিযান শুরু হয়েছে। বুধবার (১০ এপ্রিল) সকাল ১০টা থেকে ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে নৌবাহিনী, কোস্টগার্ড, বন্দর কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও শ্রমিক ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স খুলনা ট্রেডার্স।
এর আগে মঙ্গলবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে মোংলা বন্দরের পশুর চ্যানেলে এম এল আক্তার নামে শ্রমিকবাহী একটি লঞ্চ ও সারবোঝাই অপর একটি বার্জ সারদা ডুবে গেছে
খুলনা ট্রেডার্সের ম্যানেজার মো. মাসুদ কবির জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে আকস্মিক ঝড়ের কবলে পড়ে এমএল আকতার লঞ্চ ও এম. বি হারড্ডা নামক বার্জ ডুবে যায়। এ সময় লঞ্চে থাকা খুলনা ট্রেডার্সের ক্রেন ড্রাইভার মো. শাহালম ও বার্জে থাকা নিরাপত্তা প্রহরী মো. লতিফ এবং মো. হেমায়েত নদীতে নিখোঁজ হয়। তাদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।








