জাতীয় বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন বিষয় অন্তর্ভুক্তির দাবি

শাবি প্রতিনিধি
১০ এপ্রিল ২০১৯, ১৬:৩৩ আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ১৭:০৯

জাতীয় বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন বিষয়কে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন জাতীয় বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন বিষয় অন্তর্ভুক্ত করার দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (১০ এপ্রিল) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে লোকপ্রশাসন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে ‘কলেজ পর্যায়ে লোকপ্রশাসনের যাত্রা, যুক্ত করবে নতুন মাত্রা’, ‘কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন বিভাগ চালু করা হোক’ ইত্যাদি স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহণ করেন শিক্ষার্থীরা।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এমএইচ সাব্বিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক চৌধুরী আব্দুল্লাহ আল হোসাইনী, প্রভাষক মোস্তফা কামাল, জোবাইদা গুলশান আরা ও চতুর্থ বর্ষের শিক্ষার্থী রিফাত সিকদার প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন বিষয় পড়ানো হয়। কিন্তু দুঃখজনক বিষয় হলো দেশের সরকারি কলেজগুলোতে লোকপ্রশাসনের মতো গুরুত্বপূর্ণ বিষয় পড়ানো হয় না। এতে একদিকে যেমন বিশেষায়িত জ্ঞানে অভিজ্ঞ জনশক্তি থেকে আমাদের জনপ্রশাসন বঞ্চিত হচ্ছে, তেমনি অপরদিকে লোকপ্রশাসন থেকে পাশ করা শিক্ষার্থীরা তাদের জ্ঞান ছড়িয়ে দেওয়ার সুযোগ পাচ্ছেন না। যৌক্তিক এই দাবি মেনে কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন বিষয় চালু করার দাবি জানান বক্তারা।

পরে একই দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। বিভাগের প্রায় তিন শতাধিক শিক্ষার্থীর স্বাক্ষর সম্বলিত এ দাবি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয় করে কেন্দ্রীয়ভাবে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের হাতে তুলে দেওয়ার কথা জানান আয়োজন শিক্ষার্থীরা।

/টিটি/
সম্পর্কিত
‘জাতীয়করণ না হলে আন্দোলন’, ময়মনসিংহে শিক্ষক ফেডারেশনের হুঁশিয়ারি
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
সর্বশেষ খবর
দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা 
দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা 
প্রসূতির মৃত্যু: চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
প্রসূতির মৃত্যু: চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ , বন্দর রক্ষা কমিটির ক্ষোভ
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ , বন্দর রক্ষা কমিটির ক্ষোভ
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ