মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে সৈয়দপুরে শোক কর্মসূচি

নীলফামারী প্রতিনিধি
১৩ এপ্রিল ২০১৯, ১৯:৪৯আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ১৯:৪৯

শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম

মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের নির্মম হত্যাযজ্ঞের শিকার শহীদদের স্মরণে তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে সৈয়দপুরে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) শুরু হওয়া এই শোক কর্মসূচি শনিবার (১৩ এপ্রিল) শেষ হয়।  

আলোচনা সভায় সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম বলেন, ‘একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের ৯ মাসে সৈয়দপুরে ৪ হাজার ৭০০ নিরীহ বাঙালিকে নির্মমভাবে হত্যা করে পাকিস্তানি বাহিনী ও বিহারিরা। ১২ এপ্রিল তৎকালীন স্থানীয় সংসদ সদস্য (এমপিএ) ডা. জিকরুল হক, আওয়ামী লীগ নেতা ডা. বদিউজ্জামান, ডা. শামসুল হক, এসএম ইয়াকুব, রেলওয়ে কর্মকর্তা মো. আয়েজ উদ্দিন, ব্যবসায়ী তুলশীরাম আগরওয়ালা, রামেশ্বর লাল আগরওয়ালা, যমুনা প্রসাদ কেডিয়াসহ বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, পেশাজীবী, ছাত্র ও যুবনেতাকে রংপুর সেনানিবাস এলাকার নিজবেতগঞ্জ বধ্যভূমিতে নিয়ে হত্যা করেন পাকিস্তানী বাহিনী।’

প্রজন্ম’৭১ এর আয়োজনে শনিবার (১৩ এপ্রিল) দিনব্যাপী কর্মসূচির শেষ দিনে স্থানীয় স্মৃতি অম্লান চত্বরের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

প্রজন্ম'৭১ উপজেলা শাখার সভাপতি এসএম মঞ্জুর হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সৈয়দপুর পৌরসভার সাবেক মেয়র আখতার হোসেন বাদল, সংগঠনের সাধারণ সম্পাদক মহসিনুল হক, অধ্যাপক ডা. শরীফুল আলম চৌধুরী, সাবেক জাসদ নেতা আজিজুল ইসলাম, শহীদের সন্তান মোনায়েমুল হক, লিয়াকত হোসেন লিটন প্রমুখ। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী