হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি ও উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিজিবি

হিলি প্রতিনিধি
১৫ এপ্রিল ২০১৯, ০৯:৪৭আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ০৯:৫৫

হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি ও উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিজিবি বাংলা নববর্ষ উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষি বাহিনীকে (বিএসএফ) মিষ্টি, খই, বাতাশাসহ বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানানো হয়।

রবিবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় হিলি সীমান্তের ২৮৫নং মেইন পিলারের ১১নং সাবপিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিজিবির হিলি আইসিপি ক্যাম্পে ভারপ্রাপ্ত কমান্ডার নায়েব সুবেদার জিল্লুর রহমান ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর সংগ্রাম সিংহের হাতে উপহারের মিষ্টি তুলে দিয়ে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। এসময় তারা দুজনে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।

বিজিবির হিলি আইসিপির ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার নায়েব সুবেদার জিল্লুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, ‘পহেলা বৈশাখ উপলক্ষে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়কের পক্ষ থেকে ভারতের রায়গঞ্জ সেক্টর কমান্ডার, ১৯৯ পতিরাম বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক ও স্টাফ অফিসার, হিলি বিএসএফ ক্যাম্পসহ বিভিন্ন ক্যাম্পের জন্য বিজিবির পক্ষ থেকে সর্বমোট ১২ প্যাকেট মিষ্টি উপহার দেওয়া হয়েছে। সেই সঙ্গে খই, খাজা, বাতাশাসহ বাঙালির ঐতিহ্যবাহী বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে তাদেরকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানো হয়। এসময় তারাও আমাদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছে।’

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভুয়া পিএমও কর্মকর্তা সেজে মোদির অনুষ্ঠানস্থলে প্রবেশ, পিস্তলসহ আটক ২
ভুয়া পিএমও কর্মকর্তা সেজে মোদির অনুষ্ঠানস্থলে প্রবেশ, পিস্তলসহ আটক ২
পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ দেখিয়ে বিতর্কে আফগানিস্তান, পাকিস্তানের উদ্বেগ 
পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ দেখিয়ে বিতর্কে আফগানিস্তান, পাকিস্তানের উদ্বেগ 
রফতানি বহুমুখীকরণে বাংলাদেশ ব্যাংকের স্কিমে যুক্ত হলো ব্র্যাক ব্যাংক
রফতানি বহুমুখীকরণে বাংলাদেশ ব্যাংকের স্কিমে যুক্ত হলো ব্র্যাক ব্যাংক
রুশ হামলার মধ্যেই ইউক্রেনের বক্সিং ক্লাবে অ্যাঞ্জেলিনা জোলি, জানতেন না মালিক
রুশ হামলার মধ্যেই ইউক্রেনের বক্সিং ক্লাবে অ্যাঞ্জেলিনা জোলি, জানতেন না মালিক
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি