নারায়ণগঞ্জে গার্মেন্ট শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৫ এপ্রিল ২০১৯, ১৫:৩২আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ১৭:১১

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বৈশাখী মেলা থেকে ফেরার পথে এক গার্মেন্ট শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রবিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রূপসী প্রধানবাড়ির সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে।
নির্যাতনের শিকার গার্মেন্ট শ্রমিকের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, রূপসী নিউ মডেল স্কুলে বৈশাখী মেলার আয়োজন করা হয়। নির্যাতনের শিকার ওই কিশোরী তার এক বান্ধবীকে নিয়ে বৈশাখী মেলায় বেড়াতে যায়। সন্ধ্যা ৭টার দিকে দুই বান্ধবী মেলা থেকে বের হয়ে বরপা যাওয়ার সময় রূপসী প্রধানবাড়ির সামনে তাদের পথরোধ করে বখাটেরা। এ সময় ৬ বখাটে যুবক দুই কিশোরীকে ধরে পাশের একটি নির্জন স্থানে নিয়ে যাওয়ার সময় ধস্তাধস্তি শুরু হয়। এ সময় এক কিশোরী দৌড়ে পাশের একটি মসজিদে গিয়ে আশ্রয় নেয়। ছয় বখাটে তার বান্ধবীকে একটি নির্জন জায়গায় নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে ধর্ষকরা তাকে ফেলে রেখে চলে যায়। নির্যাতনের শিকার মেয়েটি রাতেই এ ঘটনা পুলিশকে জানালে পুলিশ তিন বখাটে আনিসুর রহমান, আকাশ মিয়া, ইসমাইলকে গ্রেফতার করে।

তিনি আরও জানান, এ ঘটনায় ওই কিশোরী বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পুলিশ তিন আসামিকে গ্রেফতার করেছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/এসএসএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের