উপজেলা নির্বাচনে সাবেক ইউপি চেয়ারম্যানের কাছে হারলেন আ.লীগ নেতা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৮ মে ২০২৪, ২৩:০২আপডেট : ০৮ মে ২০২৪, ২৩:০২

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয় পেয়েছেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেন। আনারস প্রতীকে তিনি ২৯ হাজার ৮৭৩ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ দোয়াত কলম প্রতীকে ১৪ হাজার ৮৩৮ ভোট পেয়েছেন।  

বুধবার (৮ মে) রাতে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ইস্তাফিজুল হক আকন্দ বেসরকারিভাবে ফল ঘোষণা করেন।

অপর দুই চেয়ারম্যান প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা আতাউর রহমান মুকুল চিংড়ি মাছ প্রতীকে ১২ হাজার ৬২২ ভোট ও মাহমুদুল হাসান হেলিকপ্টার প্রতীক ২৫৫ ভোট পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে চার জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে মো. আলমগীর মাইক প্রতীকে ১৭ হাজার ৬০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু উড়োজাহাজ প্রতীকে ১৭ হাজার ১, শাহিদুল ইসলাম জুয়েল (টিউবওয়েল) ১৩৪২৮ ও মোশাঈদ রহমান মুকিত (তালা) আট হাজার ৪০৬ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছালিমা হোসেন ফুটবল প্রতীকে ২৯ হাজার ৪৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহমুদা আক্তার কলস প্রতীকে ২৬ হাজার ২৮৪ ভোট পেয়েছেন।

প্রসঙ্গত, বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৫৪টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। মোট ভোটার সংখ্যা এক লাখ ৩১ হাজার ৫৬৪ জন।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী