ফার্মেসির আড়ালে ইয়াবা কারবার

কক্সবাজার প্রতিনিধি
১৫ এপ্রিল ২০১৯, ১৯:০২আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ২৩:২০

আটক আমির খসরু

চট্টগ্রামের লোহাগাড়ার আমির খসরু (৩৫) একসময় শিক্ষকতা করতেন স্থানীয় মাদ্রাসা দারুল আরকাম একাডেমিতে। কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ ইয়াবার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাকে বরখাস্ত করে। পরে তিনি শুরু করেন ফার্মেসি ব্যবসা। সেই ফার্মেসি ব্যবসার আড়ালেই জড়িয়ে পড়েন ইয়াবা সিন্ডিকেটের সঙ্গে। সিন্ডিকেটের দেখাদেখি নিজে বহন করতে থাকেন ইয়াবা। বেশি আয়ের আশায় টেকনাফ থেকে চট্টগ্রামে কয়েকটি চালান সফলভাবে বিক্রিও করেন। তবে ইয়াবার চালান নিয়ে চট্টগ্রাম পৌঁছার আগেই এবার ধরা পড়ে যান বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর হাতে। বিজিবির হাতে আটক হওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেই এসব তথ্য জানিয়েছেন আমির খসরু।
সোমবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ সাংবাদিকদের ব্রিফিংকালে জানিয়েছেন, গতকাল রবিবার (১৪ এপ্রিল) রাতে শহরের বাস-টার্মিনাল এলাকায় সিএনজি অটোরিকশায় তল্লাশিকালে তাকে ১১ হাজার ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তিনি স্বীকার করেন, দীর্ঘদিন ধরে এ ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

আটক আমির খসরু চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার চুনতি এলাকার রশিদ আহমদের ছেলে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম