যশোর শহরতলীর মুড়লি রেলক্রসিংয়ের পাশে ট্রেনের ধাক্কায় সেলিম হোসেন (৫৭) নামে একজন পুলিশ ইনসপেক্টর মারা গেছেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিম হোসেন মাগুরা জেলার শ্রীপুর থানার কমলাপুর গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে। তিনি যশোর পুলিশ লাইনসে আর্মস ব্রাঞ্চে কর্মরত ছিলেন।
যশোর জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই তারিকুল ইসলাম বলেন, ‘মুড়লি মোড় রেল ক্রসিংয়ের কাছে সেলিম হোসেন দাঁড়িয়ে ছিলেন। এসময় যশোর থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী ‘সাগরদাড়ি’ ট্রেন যাচ্ছিল। চলন্ত ট্রেনের ধাক্কায় তিনি রেল লাইনে পড়ে ঘটনাস্থলেই মারা যান। লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।







