দুর্নীতির মামলায় নড়াইলের জেলা পরিষদ চেয়ারম্যানসহ ৯ জনের দণ্ড

যশোর প্রতিনিধি
১৬ এপ্রিল ২০১৯, ১৫:৩৬ আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ১৫:৪২

যশোর দুর্নীতির মামলায় নড়াইল পৌরসভার সাবেক মেয়র ও বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেনসহ ৯ জনকে ৬ লাখ ৬৭ হাজার ১২০ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে যশোরের স্পেশাল জজ আদালতের বিচারক শেখ ফারুক হোসেন এ দণ্ডাদেশ দেন। একইসঙ্গে আদালত চলাকালীন সময় পর্যন্ত কাঠগড়ায় দাঁড়িয়ে থাকার সাজাও দেওয়া হয় তাদের।

দণ্ডপ্রাপ্ত অন্যরা হলেন তৎকালীন পৌর কাউন্সিলর খন্দকার আল মনসুন বিল্লাহ, শরফুল আলম লিটু, শহিদ মশফিকুল রহমান বাচ্চু ও কাজললতা, সাবেক প্রকৌশলী ওয়াহিদুর রহমান, ইজারাগ্রহিতা এইচএম সোহেল রানা পলাশ , রুবেল মিয়া ও তৌফিকুর রহমান।

দুর্নীতি দমন কমিশনের পিপি সিরাজুল ইসলাম জানান, সোহবার হোসেন নড়াইল পৌরসভার মেয়র থাকাকালে নড়াইল বাজার, রুপগঞ্জ বাজার ও নড়াইল বাসস্ট্যান্ডের ইজারা দেন। এসময় ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার স্বার্থে পৌর কমিশনার ও কর্মকর্তাদের সহায়তায় কম মূল্যে ইজারা দেন। যা বিগত বছরের তুলনায় ৬ লাখ ৬৭ হাজার ১২০ টাকা কম ছিল। এ বিষয়ে অভিযোগ পেয়ে তদন্ত করে সত্যতা পায় দুর্নীতি দমন কমিশন।

এরপর পৌর চেয়ারম্যান সোহরাব হোসেনসহ ১০ জনের নামে ২০০৮ সালের ৮ আগস্ট নড়াইল সদর থানায় মামলা করেন দুর্নীতি দমন কমিশন যশোরের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী। শুনানি শেষে আজ বিচারক এ মামলায় ৯ আসমিকে ৬ লাখ ৬৭ হাজার ১২০টাকা অর্থদণ্ড ও আদালত চলাকালীন সময় পর্যন্ত কাঠগড়ায় দাঁড়িয়ে থাকার সাজাও প্রদান করেন। একইসঙ্গে জরিমানার অর্থ আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে আদায় করার জন্য যশোরের জেলা প্রশাসককে নির্দেশনা দিয়েছেন আদালত।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আমরা সবাই নিরাপত্তহীন হয়ে পড়ছি: জামায়াত সেক্রেটারি
আমরা সবাই নিরাপত্তহীন হয়ে পড়ছি: জামায়াত সেক্রেটারি
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৫১ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৫১ মামলা
মসজিদেই মুয়াজ্জিনকে উপর্যুপরি ছুরিকাঘাত, শেষ করতে পারলেন না আজানও
মসজিদেই মুয়াজ্জিনকে উপর্যুপরি ছুরিকাঘাত, শেষ করতে পারলেন না আজানও
দুর্গাপূজায় ২০ থেকে ২২ অক্টোবর ছুটি, সাধারণ ছুটি ৭ নভেম্বর
দুর্গাপূজায় ২০ থেকে ২২ অক্টোবর ছুটি, সাধারণ ছুটি ৭ নভেম্বর
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
স্কুলের ফি দিতে না পেরে ক্লাসের বাইরে দাঁড়িয়ে ছিলেন সালমান, স্মৃতিচারণ অভিনেতার
স্কুলের ফি দিতে না পেরে ক্লাসের বাইরে দাঁড়িয়ে ছিলেন সালমান, স্মৃতিচারণ অভিনেতার