ধোলাইখালে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২৫, ০২:৪০আপডেট : ২২ মে ২০২৫, ০২:৪০

রাজধানীর ওয়ারী থানাধীন ধোলাইখাল নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে মোছা. জান্নাত (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২১ মে) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

স্বজনরা শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে সন্ধ্যা সাতটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

মৃতা শিশুটির মা ইশরাত জাহান ইশা বলেন, তাদের নিজ টিনশেড বাড়িতে তিনি রান্নার কাজে ব্যস্ত ছিলেন। সেসময়ে বৃষ্টি হচ্ছিল। তার মেয়ে জান্নাত রুমে ফ্রিজের প্লাগে হাত দেওয়ায় বিদ্যুৎস্পৃষ্টে চিৎকার দিয়ে অচেতন হয়ে পড়ে।

পরে সেখান থেকে সন্ধ্যায় ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি

বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

মৃতা জান্নাত ওয়ারী থানাধীন ধোলাইখাল এলাকার স্থায়ী বাসিন্দা ওয়ার্কশপ ব্যবসায়ী মো. সুমন হোসেনের মেয়ে। দুই ভাই, দুই বোনের মধ্যে জান্নাত ছিল সবার ছোট।

 

 

 

/এআইবি/কেএইচ/এমএস/
সম্পর্কিত
টেক‌নি‌শিয়ান ছাড়া সং‌যো‌গের চেষ্টা, বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক
বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ব্যবসায়ীর মৃত্যু
ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম