শপথ নিলেন ৭ উপজেলার নির্বাচিতরা

মৌলভীবাজার প্রতিনিধি
১৭ এপ্রিল ২০১৯, ১৮:০৭আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ১৮:৪৫

মৌলভীবাজার

মৌলভীবাজারের সাত উপজেলা থেকে নির্বাচিত চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও নারী ভাইস-চেয়ারম্যানদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে তাদের শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী।

শপথ নেওয়া চেয়ারম্যানরা হলেন– সদর উপজেলার মো. কামাল হোসেন, রাজনগর উপজেলার মো. শাহজাহান খান, কুলাউড়া উপজেলার একে এম সফি আহমদ সালমান, জুড়ী উপজেলার বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ  ফারুক, বড়লেখা উপজেলার মো. সোয়েব আহমদ, শ্রীমঙ্গল উপজেলার রনধীর কুমার দেব, কমলগঞ্জ উপজেলার অধ্যাপক রফিকুর রহমান।

শপথগ্রহণ শেষে নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানদের স্বাগত জানিয়ে বিভাগীয় কমিশনার বলেন, ‘আজ থেকে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যেতে হবে। জনগণকে সর্বোচ্চ সেবা দিতে হবে।’

অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজসহ জেলার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ১৮ মার্চ মৌলভীবাজারের ৭টি উপজেলায় নির্বাচন হয়। এতে সাত উপজেলার মধ্যে দুইটিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ (নৌকা), চারটিতে দলটির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। আর সদর উপজেলায় নৌকার প্রার্থী মো. কামাল হোসেন বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ী হন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি