ফেনীর সোনাগাজীতে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

ফেনী প্রতিনিধি
১৮ এপ্রিল ২০১৯, ০৫:৫০আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ০৫:৫২

নূর আলম ফেনীর সোনাগাজীতে তিন দুর্বৃত্ত সংঘবদ্ধভাবে এক গৃহবধূকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার (১৭ এপ্রিল) বিকালে ওই তিন দুর্বৃত্তের নাম উল্লেখ করে সোনাগাজী আদর্শগ্রাম পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দিয়েছেন ওই গৃহবধূ। অভিযুক্তদের মধ্যে নূর আলম (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

নূর আলম ওই এলাকার দক্ষিণ চরদরবেশ আদর্শগ্রামের আবদুল হালিমের ছেলে।

ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শ্যামল দাস বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়ে বলেন, ‘ওই গৃহবধূর লিখিত অভিযোগ পেয়েছি। শারীরিক পরীক্ষার জন্য তাকে বৃহস্পতিবার ফেনী আধুনিক সদর হাসপাতালে নেওয়া হবে। অন্য অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

এ বিষয়ে এসআই শ্যামল দাস আরও বলেন, ‘লিখিত অভিযোগে ওই গৃহবধূ উল্লেখ করেছেন, মঙ্গলবার রাত ১২টার দিকে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হন। সে সময় আগে থেকে ওত পেতে থাকা ওই তিনজন তার মুখ চেপে ধরে পাশের পুকুর পাড়ে নিয়ে গিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করে। পরে নূর আলম নামের এক যুবক পা দিয়ে তার বুকের ওপর আঘাত করে এবং মোশারফ হোসেন নামে অপর একজন কিছু খাইয়ে তাকে অজ্ঞান করে ফেলে রেখে যায়। বুধবার সকালে তার জ্ঞান ফেরে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আটক নূর আলম স্থানীয় যুবলীগের কর্মী।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী