খুনি ছেলেকে ধরিয়ে দিলেন মা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ এপ্রিল ২০১৯, ২১:৩০আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ২৩:০৬

চট্টগ্রাম বন্ধুকে ছুরিকাঘাতে খুনের পর পালিয়ে থাকা ছেলে ফরহাদকে (১৯) পুলিশে ধরিয়ে দিয়েছেন মা ফাতেমা রহমান। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় মায়ের সহায়তায় চট্টগ্রামের কর্ণফুলী থানার চরপাথরঘাটা এলাকা থেকে ফরহাদকে গ্রেফতার করে পুলিশ।

বায়েজিদ বোস্তামী থানার ওসি আতাউর রহমান খন্দকার এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘ফরহাদের মায়ের দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে আমরা গ্রেফতার করেছি।’

জানা যায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে হামজারবাগের হিলভিউ আবাসিক এলাকার এক নম্বর সড়কে বন্ধু শাহাদাতকে ছুরিকাঘাতে হত্যা করে ফরহাদ। বিকালে সে ফোন করে তার মাকে এ বিষয়ে জানায়। এরপর পুলিশকে খবর দেন তিনি।
এ ব্যাপারে ফরহাদের মা ফাতেমা রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফরহাদ তার বন্ধুকে ছুরিকাঘাতে খুন করেছে, এটি আমি জানতাম না। বিকালে সে নিজে আমাকে ফোন করে ছুরিকাঘাতের বিষয়টি জানিয়েছিল। বিষয়টি জানার পর আমি পুলিশকে তার অবস্থান অবহিত করি। পরে পুলিশ চরপাথরঘাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।’

তিনি আরও বলেন, ‘ফরহাদ যা করেছে সেটা ক্ষমার অযোগ্য অন্যায়। তার শাস্তি পাওয়া উচিত। আমি সততার সঙ্গে রাজনীতি করে আসছি। কোনও অন্যায়কে আমি প্রশ্রয় দিতে পারি না।’
ফরহাদের মা ফাতেমা রহমান ময়না ষোলশহর ৭ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি