পঞ্চগড়ে ইজিবাইকের মোটরে ওড়না পেঁচিয়ে শিশু নিহত

পঞ্চগড় প্রতিনিধি
২৬ এপ্রিল ২০১৯, ২৩:৪৭আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ০০:০১

পঞ্চগড় পঞ্চগড় জেলার দেবীগঞ্জে সিদরাতুল মুনতাহা স্বর্ণা নামে সাড়ে তিন বছরের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের কালিগঞ্জ-শান্তিনগর সড়কের বিনয়পুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

স্বর্ণার বাড়ি ওই ইউনিয়নের বালাপাড়া গ্রামে। সে স্থানীয় সাংবাদিক আবু সাঈদের মেয়ে।

দন্ডপাল ইউনিয়নের চেয়ারম্যান জামেদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে সড়ক দুর্ঘটনায় ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, মা ও নানা-নানির সঙ্গে স্বর্ণা বাড়ি থেকে ইজিবাইকে করে শান্তিনগর এলাকায় বউভাতের অনুষ্ঠানে দাওয়াত খেতে যাচ্ছিল। পথিমধ্যে তার ওড়না ইজিবাইকের মোটরে পেঁচিয়ে গলায় ফাঁস লেগে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের