রাজনীতির নামে অপরাজনীতি করা যাবে না: শিক্ষামন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি
২৭ এপ্রিল ২০১৯, ১৫:১৮আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ১৫:২৭

কুমিল্লায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘বর্তমান তরুণ প্রজন্ম আমাদের এবং বাংলাদেশের ভবিষ্যত। দেশের জনসংখ্যার বেশির ভাগই হলো তরুণ। এই তরুণ প্রজন্মকে রাজনীতি সচেতন হতে হবে। রাজনীতির নামে অপরাজনীতি করা যাবে না।’

শনিবার (২৭ এপ্রিল) কুমিল্লা টাউনহল বীরচন্দ্র মিলনায়তনে প্রায় পাঁচশ’ তরুণ উদ্যোক্তার অংশগ্রহণে অনুষ্ঠিত ‘ইয়াং এন্ট্রাপ্রেনার সামিটে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমাদের তরুণদের দেশ ও পৃথিবী সম্পর্কে জানতে ও শিখতে হবে। তার মধ্যে যা কিছু ভালো এবং কল্যাণকর সেই দিকগুলো আমরা গ্রহণ করবো, আর খারাপগুলোকে পরিত্যাগ করবো। ধূমপান ও মাদককে ত্যাগ করতে হবে তরুণ প্রজন্মকে। মাদক শুধু ত্যাগ নয়, প্রতিহতও করতে হবে।’

তিনি বলেন, ‘আমরা চেয়েছিলাম অস্প্রদায়িক ও দারিদ্রমুক্ত বাংলাদেশ। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সেই স্বপ্নের বাংলাদেশ গড়তে যাচ্ছি। আজ বর্তমান বাংলাদেশে দারিদ্রতা ও বৈষম্য নেই। আমরা সব জাতির মানুষ মিলে মিশে বাস করছি।’

ইয়াং এন্ট্রাপ্রেনায়ার সামিটের সভাপতি ডা. আতাউর রহমান জসিমের পরিচালনায় অনুষ্ঠানের বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়েল উপাচার্য প্রফেসর ড. তোফায়েল আহমেদ, কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর রুহুল আমিন ভূঁইয়া। 

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম