ইলিশ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বরগুনায় বিক্ষোভ

বরগুনা প্রতিনিধি
২৭ এপ্রিল ২০১৯, ১৭:২৫আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ১৭:৪১

ইলিশ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বরগুনায় বিক্ষোভ

ইলিশ মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বরগুনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জেলে ও মৎস্যজীবীরা। শনিবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় বরগুনার পাথরঘাটা উপজেলার রাসেল স্কয়ারে এই কর্মসূচি পালন করা হয়।  

এসময় বক্তারা বলেন, ‘জাটকা সংরক্ষণ নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই আগামী মে মাসের ২০ তারিখ থেকে জুলাই মাসের ২৩ তারিখ পর্যন্ত আবারও ৬৫ দিন গভীর সাগরে ইলিশ না ধরার ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে মৎস্য অধিদফতর।’

পাথরঘাটা বিএফডিসি ঘাট শ্রমিক ইউনিয়নের আয়োজনে এই কর্মসূচিতে অংশ নেন জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি, বিএফডিসি আড়ৎদার সমিতি, পাইকার সমিতি, বরফকল সমিতি ও বিভিন্ন শ্রমজীবী সংগঠনের নেতাকর্মীসহ শতাধিক জেলে।

মৎস্যজীবীদের দাবি, ওই সময় ইলিশের পুরো মৌসুম শুরু হয়। তাই তখন নিষেধাজ্ঞা থাকলে উপকূলের জেলেদের না খেয়ে থাকতে হবে, পথে বসতে হবে জেলে পরিবারগুলোর।

এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। এছাড়াও রবিবার জেলেদের বৃহত্তর সমাবেশের ঘোষণা দিয়েছে মৎসজীবীরা।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম