হবিগঞ্জে ২৫ টাকার ওষুধ ৫০০ টাকায় বিক্রি

হবিগঞ্জ প্রতিনিধি
২৯ এপ্রিল ২০১৯, ১৯:৩৪আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ১৯:৪৯

হবিগঞ্জ হবিগঞ্জ শহরের বিভিন্ন ওষুধের দোকানে অতিরিক্ত মূল্য বিক্রি হচ্ছে ইনজেকশন ‘ইফিড্রিন’। এই জীবন রক্ষাকারী ইনজেকশনটির বিক্রয় মূল্য ২৫ টাকা নির্ধারিত থাকলেও বিক্রি হচ্ছে ৫০০ টাকা মূল্যে। একাধিক ভুক্তভোগীর অভিযোগের পর সোমবার (২৯ এপ্রিল) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর পরিচালিত এক অভিযানে ফুটে ওঠে এমন দৃশ্য।

অধিদফতর হবিগঞ্জের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ জানান, সোমবার তাদের এক কর্মচারী ক্রেতা সেজে ইনজেকশনটি কিনতে যান। এ সময় হবিগঞ্জ আড়াইশ’ শয্যার হাসপাতাল গেট এলাকার ইসলাম ফার্মেসি মূল্য দাবি করে ৬০০ টাকা। অনেক দামাদামি করে অবশেষে ৫০০ টাকায় ঔষুধটি বিক্রি করে ওই প্রতিষ্ঠান। এ সময় ভোক্তা অধিদফতরের পক্ষ থেকে নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্য রাখার দায়ে ইসলাম ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একইভাবে হবিগঞ্জ শহরের চাঁদের হাসি হাসপাতালের ফার্মেসিতে একই ঔষুধের মূল্য রাখা হয় ১৫০ টাকা। এ সময় ভোক্তা অধিকার আইনের ধারা ৪০ অনুসারে ওই ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেন তিনি।

অভিযান চলাকালে হবিগঞ্জ সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) সাইদুর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম