ট্রাকচাপায় দুমড়ে মুচড়ে গেলো ৪ অটোরিকশা, নিহত ১

লক্ষ্মীপুর প্রতিনিধি
০২ মে ২০১৯, ১০:০০আপডেট : ০২ মে ২০১৯, ১০:১৯

লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়ানো সিএনজি অটোরিকশায় ট্রাকের ধাক্কা লক্ষ্মীপুরে ট্রাকচাপায় রাস্তার পাশে দাঁড়ানো চারটি সিএনজি চালিত অটোরিকশা দুমড়ে মুচড়ে একজন নিহত ও তিন জন আহত হয়েছে। হতাহতদের মধ্যে তিন জন অটো চালক ও একজন স্থানীয় চা দোকানদার বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার (২ মে) ভোর রাত ৪টার দিকে লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সিএনজি চালক দুখু মিয়ার বাড়ি রামগঞ্জ। আহত চালকরা হলেন ইব্রাহীম ও নুরু মিয়া। নুরু মিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা।

ট্রাফিক ইন্সপেক্টর আল ইমরান ও প্রত্যক্ষদর্শীরা জনান, রায়পুর থেকে ফেনীগামী ট্রাকটি লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকায় আসলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়ানো সিএনজি অটোরিকশার ওপর উঠে যায়। এতে অটোরিকশায় ঘুমন্ত অবস্থায় থাকা তিন সিএনজি চালক ও একজন চা দোকানদার আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা গুরুতর আহত তির চালককে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুখু মিয়াকে মৃত ঘোষণা করেন এবং অপর দুই জনকে ভর্তি করেন। ঘাতক ট্রাক ও দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশাগুলো পুলিশ হেফাজতে আছে। ট্রাক চালক ও হেলপার পলাতক রয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের