‘ফণী’র প্রভাব

বেড়িবাঁধ ভেঙে ও উপচে পটুয়াখালীতে ২০ গ্রাম প্লাবিত

পটুয়াখালী প্রতিনিধি
০৩ মে ২০১৯, ১৫:৪১আপডেট : ০৩ মে ২০১৯, ১৫:৫০

বেড়িবাঁধ ভেঙে ও উপচে পটুয়াখালীতে ২০ গ্রাম প্লাবিত ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে নদী ও সাগরের পানি বৃদ্ধি পাওয়ায় পটুয়াখালীতে বেশ কিছু পয়েন্টের বেড়িবাঁধ ভেঙে ও উপচে পড়ে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। কলাপাড়া ও মির্জাগঞ্জ দুটি উপজেলায় এ পর্যন্ত অন্তত ২০ গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। পানি ঢুকে পড়েছে এসব গ্রামের বাড়িঘর ও ফসলি জমিতে।

মির্জাগঞ্জ উপজেলার ৪ নং দেউলী সুবিধখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল জানান, নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় সকাল ১১টার দিকে জোয়ারের চাপে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে চারটি গ্রাম প্লাবিত হয়। গ্রামগুলো হল মেহেন্দিয়াবাদ, চরখালী, গোলখালী ও রানীপুর গ্রাম। এতে মানুষের ঘরবাড়ি ও ফসলি জমিতে পানি ঢুকে পরে। প্রায় আড়াইহাজার মানুষ বাস করেন ওই এলাকায়।

লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত হোসেন বিশ্বাস জানান, স্বাভাবিকের চেয়ে উঁচু জোয়ারে নদীর পানি বেড়ে কলাপাড়া উপজেলার লালুয়ার ১৬টি গ্রাম প্লাবিত হয়েছে। মুন্সিপাড়া থেকে পশরবুনিয়া ৪-৫ কিলোমিটার এলাকায় বেড়িবাঁধের অবস্থা খুবই খারাপ। ওই বাঁধ দিয়ে পানি উপচে চারিপারা, মনজুপারা, মুন্সিপারা, নাচনাপাড়া, চৌধুরিপাড়া, নয়াকাটা, ভঞ্জুপাড়া, ১ নং হাওলা, কলাউপাড়া, বানাতিপাড়া, পশরবুনিয়া, চান্দুপাড়া, চর চান্দুপাড়া, ছোট ১০ নং, ছোট ৫ নং ও নাওয়াপাড়া গ্রামে পানি ঢুকে পড়েছে।

মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, ‘বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে কিছু এলাকা প্লাবিত হওয়ার খবর পেয়েছি। কয়েকটি গ্রাম পরিদর্শন করছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের