স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত

কুমিল্লা প্রতিনিধি
০৭ মে ২০১৯, ১১:১৪আপডেট : ০৭ মে ২০১৯, ১২:২৬

কুমিল্লা

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে পদুয়ার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রবিবার (৫ মে) তাকে বরখাস্ত করা হয়। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তফা ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

শ্লীলতাহানির স্বীকার ওই ছাত্রী জানায়, চলতি বছর পহেলা বৈশাখ সে শাড়ি পরে স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। ওই দিন তাকে পাশের রুমে নিয়ে শ্লীলতাহানি করে মিজানুর রহমান। গত ১ মে রাতে ছাত্রীটি তার পরিবারকে বিষয়টি জানায়। পরে গত ২ মে উপজেলা নির্বাহী অফিসার দাউদ হোসেন চৌধুরীর কাছে এই বিষয়ে অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি শিক্ষা অফিসারকে নির্দেশ দেন। তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ায় ওই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

উপজেলা শিক্ষা অফিসার আল-আমিন জানান, রবিবার কুমিল্লা জেলার প্রাথমিক শিক্ষা অফিসার মো. আনোয়ার হোসেন সিদ্দিকীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অভিযুক্ত শিক্ষক মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়। মিজানুর রহমান পদুয়ার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৬ সালের ৫ এপ্রিল যোগদান করেন। 

/একে/এসএসএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান