ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক রাজনৈতিক উপদেষ্টা ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এবিএম তালেব আলী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৭ মে) সকাল ৯টায় ফেনী শহরের নাজির রোড়স্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এ তথ্য জানিয়েছেন।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবিএম তালেব আলী ফেনী-৩ সংসদীয় আসন থেকে যথাক্রমে ১৯৭০ সাল, ১৯৭৩ সাল ও ১৯৭৯ সালে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন।
মঙ্গলবার বিকাল ২টায় ফেনী মিজান ময়দানে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বিকাল চারটায় তাঁর ২য় জানাজার নামাজ সোনাগাজির বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় মাঠে ও পাঁচটায় চর মজিলিশপুর গ্রামে জানাজা শেষে তার পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।
তাঁর মূত্যুতে ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ।








