জামালপুরে ৫টি ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

জামালপুর প্রতিনিধি
১০ মে ২০১৯, ০২:০৮আপডেট : ১০ মে ২০১৯, ০২:১৫

জামালপুর জামালপুর শহরে পাঁচটি ওষুধের দোকানকে ৫৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মেয়াদ উত্তীর্ণ ও অবৈধ ওষুধ বিক্রি এবং সনদবিহীন ওষুধের দোকান চালানোয় এ জরিমানা করা হয়। বৃহস্পতিবার  (৯ মে) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট  মো. নজরুল ইসলাম জামালপুর শহরের বাইপাস মোড়, পুরাতন বাসস্ট্যান্ড ও স্টেশন সড়ক এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় মেয়াদ উত্তীর্ণ ও অবৈধ ওষুধ বিক্রি এবং সনদ বিহীন ওষুধের দোকান চালানোয় পাঁচটি ওষুধের দোকানের মালিককে ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানায় দণ্ডিতরা হলেন স্টেশন সড়কের মেডিল্যাব ফার্মেসির মালিক মো. সোহেল, প্রান্তিক মেডিক্যাল হলের মালিক জিয়াউল হক, সোহেল মেডিক্যাল হলের মালিক লিটন, বাইপাস মোড়ের রেনেসা ফার্মেসির মালিক শাহাজাহান আলী ও জেসমিন মেডিক্যাল হলের মালিক মো. ফরহাদ আলী।মেয়াদ উত্তীর্ণ ও অবৈধ ওষুধ বিক্রি ও লাইসেন্সবিহীন ফার্মেসি চালানোর অভিযোগে ড্রাগ এ্যাক্ট ১৯৪০ সালের ড্রাগ আইনের ১৮ (এ) ও (সি) ধারায় তাদের এ জরিমানা করা হয়।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি