কক্সবাজারে অজ্ঞাত ‘ইয়াবা ব্যবসায়ী’র লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
১১ মে ২০১৯, ১৪:২৩আপডেট : ১১ মে ২০১৯, ১৪:৩০



কক্সবাজার কক্সবাজারে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি, নিহত ব্যক্তি একজন ইয়াবা ব্যবসায়ী। শনিবার (১১ মে) ভোরে কক্সবাজার শহরের কলাতলীর কাটাপাহাড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফরিদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।  

এর আগে কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুদু মিয়া (৩৪) নামে এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (১১ মে) দিনগত রাত ২টার দিকে উপজেলার মণ্ডার ডেইল এলাকায় এ ঘটনা ঘটে।

ওসি জানান, ইয়াবা ব্যবসায়ীদের দুইটি গ্রুপের মধ্যে গোলাগুলি চলছে স্থানীয়দের কাছ থেকে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মাদক ব্যবসায়ীরা ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে অজ্ঞাত একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় সাড়ে ৩০০ ইয়াবা, দেশিয় তৈরী একটি বন্দুক, ২টি গুলি ও ৩টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। উদ্ধার হওয়া নিহত অজ্ঞাত মাদক কারবারির আনুমানিক বয়স ৩৫ বছর। মৃতদেহটির পরিচয় জানার চেষ্টা চলছে।  

আরও পড়ুন- টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা ব্যবসায়ী নিহত

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম