চিকিৎসককে ধর্ষণের হুমকির অভিযোগে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে জিডি

সিলেট প্রতিনিধি
১১ মে ২০১৯, ২৩:৩৮আপডেট : ১১ মে ২০১৯, ২৩:৪০

সিলেট

সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজের একজন ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগ সহসভাপতি সারোয়ার হোসেনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১১ মে) বিকালে মেডিক্যাল কলেজের পরিচালক ফেরদৌস হাসান এই জিডি করেছেন।

কোতোয়ালি থানার ওসি সেলিম মিঞা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সারোয়ার হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে। তদন্তকালীন সময়ে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজের রেজিস্টার ইশফাক জামান বলেন, ‘কর্তৃপক্ষ থানায় জিডি করেছে। পুলিশ কর্মকর্তারা বলেছেন, ঘটনার তদন্ত করে সত্যতা পেলে জিডি মামলা হিসেবে গৃহীত হবে।’

এদিকে শনিবার (১১ মে) দুপুরে মেডিক্যাল কলেজটির ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে ছাত্রলীগ নেতার অসৌজন্যমূলক আচরণ ও হুমকির প্রতিবাদে হাসপাতালের প্রধান ফটকের সামনে বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন চিকিৎসকরা।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৯ মে) বিকালে ১০-১৫ জন ছাত্রলীগ নেতাকর্মী পেটের পীড়ায় ভোগা একজনকে সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। রোগীর সঙ্গে একজন থেকে বাকিদের বাইরে যেতে বলেন কর্তব্যরত চিকিৎসক। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে চিকিৎসদের ওপর চড়াও হন ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সারোয়ার হোসেন চিকিৎসক নাজিফা আনজুম নিশাতকে ছুরিকাঘাত ও ধর্ষণের হুমকি দেন বলে অভিযোগ পাওয়া যায়। নিশাত নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে বিষয়টি উল্লেখ করে পোস্ট দিয়েছেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের