কক্সবাজারের টেকনাফে দেড় কোটি টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। রবিবার (১২ মে) সকালে টেকনাফ উপজেলার নাফনদীর পাড়ে এমপি প্রজেক্ট এলাকার কেওড়া বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় এসব ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফ ২নম্বর বিজিবির অধিনায়ক লে.কর্ণেল ফয়সাল হাসান খাঁন জানান, ইয়াবা পাচারের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা বিজিবি টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ এমপি প্রজেক্ট সংলগ্ন কেওড়া বাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দেড় কোটি টাকা মূল্যের ইয়াবার চালান উদ্ধার করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা করা সম্ভব হয়নি। উদ্ধার ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। এগুলো পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।








