নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৩ মে ২০১৯, ১৭:৫৯আপডেট : ১৩ মে ২০১৯, ১৮:০১

বিদ্যুৎস্পৃষ্ট নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউনুছ আলী (৫৬) নামে ধান মাড়াইয়ের এক মেশিন চালকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ মে) সকালে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়েনের নোয়াদ্দা এলাকায় এ ঘটনা ঘটে। ইউনুছ আলী স্থানীয় ব্রাহ্মন্দী ইউনিয়নের নোয়াদ্দা এলাকার মৃত মনসুর আলীর ছেলে।
নারায়ণগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি-২ আড়াইহাজার জোনাল অফিসের ডিজিএম সৈয়দা ফারজানা ইয়াছমিন জানান, অবৈধভাবে হুকিং করে বিদ্যুৎ সংযোগ নিয়ে ধান মাড়াইয়ের সময় তিনি বিদ্যুায়িত হয়ে মারা যান। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ইউনুস আলী স্থানীয় নোয়াদ্দা এলাকার একটি বাড়িতে ধান মাড়াইয়ের মেশিনে বিদ্যুতের সংযোগ নিয়ে ধান মাড়াই করছিলেন। এ সময় পুরো মেশিন বিদ্যুতায়িত হয়ে যায়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্টে গুরতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম