বকেয়া বেতনসহ ৯ দফা দাবিতে আমিন জুট মিলে কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ মে ২০১৯, ০৪:২০আপডেট : ১৫ মে ২০১৯, ০৪:২২

পাটকল শ্রমিকদের কর্মবিরতি বকেয়া বেতন পরিশোধ, মজুরি কমিশন বাস্তবায়নসহ নয় দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছে পাটকল শ্রমিকরা। শ্রমিকদের কর্মবিরতিতে মঙ্গলবার (১৪ মে) সব ধরনের কার্যক্রম বন্ধ ছিল রাষ্ট্রায়ত্ত পাটকল আমিন জুট মিলে। এর আগে একই দাবিতে সোমবার কর্মবিরতি পালন করেন শ্রমিকরা।
দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন আমিন জুট মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় আমিন জুট মিলের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘১১ সপ্তাহ ধরে আমরা বেতন ভাতা পাচ্ছি না। এখন পর্যন্ত কোনও মজুরি কমিশন বাস্তবায়ন হয়নি। দীর্ঘদিন ধরে আমরা এসব দাবি জানিয়ে আসলেও কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ নেয়নি। তাই আমরা বাধ্য হয়ে কর্মবিরতি কর্মসূচি দিয়েছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথেই থাকবো।’ মোহাম্মদ মোস্তফা বলেন, ‘১১ ও ১২ মে দুই দিন আমরা রাজপথে মিছিল ও সমাবেশ করেছি। বিজেএমসি এবং বস্ত্র ও পাটমন্ত্রী বরাবর চিঠিও পাঠিয়েছি। তারা আমাদের বেতন ভাতার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেননি।’
আমিন জুট মিল সিবিএ সভাপতি আরিফুর রহমানের সভাপতিত্বে সমাবেশে গণমুক্তি ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন, চট্টগ্রাম জেলা গণসংহতি আন্দোলনের সভাপতি হাসান মারুফ রুমী, চট্টগ্রাম জেলা ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন,আমিন জুট মিল সিবিএ দফতর সম্পাদক কামাল উদ্দিনসহ বিভিন্ন শ্রমিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা বক্তব্য দেন। সমাবেশ শেষে বিকালে শ্রমিকরা সড়কে বিক্ষোভ মিছিল করেন।

 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম