ধামরাইয়ে সিএনজি-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নারী নিহত

সাভার প্রতিনিধি
১৬ মে ২০১৯, ২২:০৯আপডেট : ১৬ মে ২০১৯, ২২:১১

সাভার ঢাকার ধামরাই উপজেলায় সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কাজলী বেগম (৪৫) নামের একজন নারী নিহত হয়েছে। এই ঘটনায় সিএনজির চালকসহ আহত হয়েছেন আরও চার জন। নিহত নারী সুয়াপুর এলাকার মঈনুদ্দিনের মেয়ে।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে ইশান নগর এলাকার স্থানীয় একটি সড়কে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, দুপুরের দিকে সুয়াপুর এলাকা থেকে চার যাত্রী নিয়ে একটি সিএনজি শ্রীরামপুর এলাকার উদ্দেশে রওনা দেয়। পরে সিএনজিটি সুয়াপুর-শ্রীরামপুর সড়কের ইশান নগর এলাকায় এসে পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা বেঙ্গল গ্রুপের একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নারী নিহত হন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) দীপক চন্দ্র সাহ বলেন, ‘নিহতের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হলেও পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় ঘাতক ট্রাক আটক করলেও চালক পালিয়ে গেছে।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের