ঝড়ে ইট মাথায় পড়ে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
১৭ মে ২০১৯, ২৩:২৫আপডেট : ১৭ মে ২০১৯, ২৩:২৫

ঝড়ের পরে রাজশাহীর একটি দৃশ্য

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ঝড়ের মধ্যে আড়তের ইট খসে মাথায় পড়ে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সোবহান সরকার (৬৫) মারা গেছেন। শুক্রবার (১৭ মে) বিকালে এই ঘটনা ঘটে। তিনি বানেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতির সভাপতি।  

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, সোবহান সরকার বানেশ্বর বাজারে নিজ আড়তে বসে ছিলেন। ঝড়ের সময় একটি ইট খসে তার মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

এদিকে শুক্রবার বিকেল পৌনে পাঁচটায় হালকা বৃষ্ঠির পরেই ঝড় শুরু হয়।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নজরুল ইসলাম জানান, বিকাল ৪টা ৪৬ মিনিট থেকে ঝড় শুরু হয় এবং ৪টা ৫০ মিনিটে শেষ হয়। ঘণ্টায় ৫২ কিলোমিটার বেগে স্বল্পস্থায়ী এই ঝড় হয়। বৃষ্টির পরিমাণ ছিল ১৩ দশমিক ৮ মিলিমিটার।  

এদিকে ঝড়ের কারণে রাজশাহীর বিভিন্ন স্থানে আমসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডের গাছ ভেঙে পড়েছে। পুঠিয়া-নাটোর মহাসড়কে কড়ই গাছ পড়ে দীর্ঘক্ষণ যানজট সৃষ্টি হয়। ঝড়ের কারণে জেলার বিভিন্ন এলাকায় অনেকক্ষণ বিদ্যুৎ ছিল না।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম