ঠাকুরগাঁওয়ে কালবৈশাখী ঝড়ে শতাধিক ঘর বিধ্বস্ত

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৮ মে ২০১৯, ০৯:০৫আপডেট : ১৮ মে ২০১৯, ০৯:০৭

কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত একটি বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার শুকানপুকুরী ইউনিয়নের বাংরোড গ্রামে শুক্রবার (১৭ মে) বিকেলে কালবৈশাখী ঝড়ে ১৮টি বাড়ির শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। চার থেকে পাঁচ মিনিটের ওই ঝড়ে উপড়ে পড়েছে গ্রামের অনেক গাছপালা। বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ। নষ্ট হয়েছে বিভিন্ন ফসল।
শুখানপুকুরী ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান বলেন, ঝড়ের কবলে পড়ে বাংরোড গ্রামের ১৮টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। হঠাৎ করে প্রচণ্ড বেগে ঝড় শুরু হয়। ঝড়টি মাত্র কয়েক মিনিট স্থায়ী হয়। এতেই সবকিছু লণ্ডভণ্ড হয়ে গেছে। তিনি বলেন, ঝড়ের আঘাতে ১৮টি বাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে এবং লিচুগাছসহ সহস্রাধিক গাছপালা উপড়ে গেছে।
ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা করা হয়েছে। তাদের সহায়তা দেওয়া হবে।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের