দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পাটকল শ্রমিক খুন, আটক ১

যশোর প্রতিনিধি
২১ মে ২০১৯, ০২:৫৩আপডেট : ২১ মে ২০১৯, ০৩:০১

যশোর

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শহিদ কাজী (২৮) নামের একজন পাটকল শ্রমিক খুন হয়েছেন। সোমবার (২০ মে) বেলা আড়াইটার দিকে যশোর সদরের বাহাদুরপুর পার্ক এলাকায় এই ঘটনা ঘটে। জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে।

যশোর কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত শহীদ কাজী মাগুরা সদরের হাজরাপুর গ্রামের লোকমান কাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে মিলের প্রথম শিফটের কাজ শেষ হয়। তারপর শ্রমিক নেতা শহিদ কাজী ও আরও কয়েকজন পাশের একটি চায়ের দোকানে যান চা খেতে। সেসময় হঠাৎ করে তিন-চার জন ব্যক্তি এসে একজন শহিদের জামার কলার ধরে। কথা কাটাকাটির এক পর্যায়ে দুজন তার দু’হাত ধরে এবং আরেকজন ছুরি বের করে হাতে ও পিঠের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। পরে গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন শহিদকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শফিউল্লাহ সবুজ বলেন, ‘অতিরিক্ত রক্তক্ষরণে শহিদের মৃত্যু হয়েছে।’

স্থানীয়রা আরও জানায়, হামলায় জড়িত আমিচার ওরফে রমজানের স্ত্রী জুলেখার সঙ্গে শহিদ কাজীর প্রেমের সম্পর্ক ছিল বলে সন্দেহ থেকে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।

এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান বলেন, ‘পুলিশ স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে মেহেদি হাসান টপি (২৬) নামে একজনকে আটক করেছে।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম