কৃষকের বাড়ি গিয়ে ধান কিনলেন কর্মকর্তারা

নওগাঁ প্রতিনিধি
২৪ মে ২০১৯, ১০:৩৭আপডেট : ২৪ মে ২০১৯, ১০:৪৬

রানীনগরে কৃষকের বাড়ি গিয়ে ধান কিনলেন ইউএনওসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা নওগাঁর রাণীনগরে কৃষকের বাড়ি গিয়ে ধান কিনলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুনসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তারা। বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে উপজেলার কাশিমপুর ইউনিয়নের চককুতুব গ্রামে গিয়ে ২৬ টাকা কেজি দরে কৃষক ময়েন উদ্দীন ও আব্দুল কুদ্দুছের কাছ থেকে ১ মেট্রিক টন ধান কেনেন তারা। 

ধান কেনার সময় উপজেলা খাদ্য কর্মকর্তা শরিফুল ইসলাম লিটন, কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকলেছুর রহমান বাবু উপস্থিত ছিলেন। গত বুধবার নওগাঁয় ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়। পুরো জেলা ৫ হাজার ৬৩২ মেট্রিন টন ধান কেনা হবে। ২৬ টাকা কেজি দরে রানীনগরে ৫৩২ মেট্রিকটন ধান কেনার লক্ষ্যমাত্র নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করলেন ইউএনও।

ইউএনও আল মামুন বলেন, ‘কৃষকরা যাতে সরাসরি সরকারের বেঁধে দেওয়া দরে ধান বিক্রি করতে পারেন সে ব্যাপারে রাণীনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যা যা করার দরকার তাই করা হবে।’

আরও পড়ুন- যেসব কারণে কমেছে ধানের দাম, বেড়েছে কৃষকের সংকট

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক