ধান কেটে দিলেন রংপুর মহানগর পুলিশের সদস্যরা

রংপুর প্রতিনিধি
২৫ মে ২০১৯, ১৪:৪৫আপডেট : ২৫ মে ২০১৯, ১৬:০৬

ধান কেটে দিলেন রংপুর মহানগর পুলিশের সদস্যরা

শস্য ভাণ্ডার বলে পরিচিত রংপুরে ধানকাটা শ্রমিকের সংকটের কারণে কৃষকরা তাদের উৎপাদিত ধান ঘরে তুলতে না পারায় সাহায্যের হাত বাড়িয়ে দেন মহানগর পুলিশের সদস্যরা। শনিবার (২৫ মে) সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদের নেতৃত্বে পুলিশ সদস্যরা নগরীর খটখটিয়া এলাকায় কৃষক মজিদের ক্ষেতের ধান কেটে দিয়েছেন। ধান মাড়াইসহ অন্যান্য কাজও করে দিয়েছেন তারা।

কৃষক মজিদ জানান, ধানকাটা শ্রমিক না পাওয়ায় তার পক্ষে ধানকাটা সম্ভব হচ্ছিল না। তার ওপর শ্রমিকরা ২০ শতক জমির ধান কাটার জন্য এক হাজার টাকা করে দাবি করে বসে, যা তার পক্ষে দেওয়া সম্ভব নয়। কারণ এক মণ ধান এখন বাজারে চারশ’ থেকে সাড়ে চারশ’ টাকা দরে বিক্রি হচ্ছে, তারপরও ক্রেতা মিলছে না। ধান কেটে মাড়াই করে দেওয়ায় তিনি পুলিশ কমিশনারসহ সবাইকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ধান কেটে দিলেন রংপুর মহানগর পুলিশের সদস্যরা

এদিকে ধানকাটা-মাড়াই শেষে পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদ বলেন, ‘এবার ধানকাটা শ্রমিক সংকট হওয়ায় অনেক কৃষক তাদের বোরো ধান কাটতে পারছেন না। এছাড়া মজুরি অনেক বেশি হওয়ায় কৃষকরা সমস্যায় পড়েছেন। ধান কাটতে না পারায় ঝড় বা প্রাকৃতিক দুর্যোগে ধান নষ্ট হওয়ার আশঙ্কা আছে। এই অবস্থায় আমরাও কৃষকের সন্তান হিসেবে মেট্রোপলিটন পুলিশ সদস্যরা কৃষকদের সহায়তায় এগিয়ে এসে ধান কেটে দিলাম।’

আরও পড়ুন- 

কৃষকের সঙ্গে ধান কাটলেন ডিসি

ক্ষেতে আগুন দেওয়া সেই কৃষকের ধান কেটে দিলেন শিক্ষার্থীরা

ধান কেটে দিলেন সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকরা

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম