ধান কেটে দিলেন সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকরা

নওগাঁ প্রতিনিধি
১৮ মে ২০১৯, ১৫:৩৩আপডেট : ১৮ মে ২০১৯, ১৬:১৩

নওগাঁয় ধান কেটে দিলেন সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকরা

দেশের বিভিন্ন জায়গার মতো নওগাঁর ধামইরহাটেও কৃষি শ্রমিক সংকটে কৃষকরা যখন তাদের ফসল মাঠ থেকে ঘরে তুলতে পারছেন না, ঠিক তখন তাদের পাশে দাঁড়ালেন স্থানীয় কৃষি অফিস, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকরা। জমি থেকে ধান কাটায় সাহায্য করেন তারা।

শনিবার (১৮ মে) সকাল ৭টায় কৃষি কর্মকর্তা সেলিম রেজা, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খেলাল ই-রব্বানী, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ২০ শিক্ষার্থীসহ অনেকেই ঘাড়ে গামছা নিয়ে ধান কাটতে নেমে পড়েন। দুপুর ১২টা পর্যন্ত কৃষক আজিজার রহমানের দেড় বিঘা জমির ধান কাটেন তারা।

কৃষক আজিজার রহমান বলেন, ‘আমি টাকার জন্য কামলা লাগাতে পারছিলাম না। আমার ধান পেকে গেলেও আমি চিন্তায় ছিলাম কীভাবে ধান কাটবো। আজ উপজেলা কৃষি অফিসারসহ অনেকেই আমার জমির ধান কেটে দিয়েছেন। আমি চাই এবার ধানের ন্যায্যমূল্য যেন পাই।’

উপজেলা কৃষি অফিসার সেলিম রেজা বলেন, ‘স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতা নিয়ে আগামী ১০ দিনের প্রতিদিন একবেলা করে বিনামূল্যে ধামইরহাটে গরিব কৃষকদের ধান কেটে দেওয়ার উদ্যোগ নিয়েছি আমরা। কৃষকরা যাতে তাদের কষ্টের ফসল ঘরে তুলতে পারেন সেজন্য আমরা এই উদ্যোগ নিয়েছি।’

উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় বলেন, ‘বাংলাদেশ কৃষিভিত্তিক দেশ। আর আমাদের বর্তমান সরকার কৃষকবান্ধব সরকার। এ কারণে সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের ব্যতিক্রমী এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আমার পক্ষ থেকে আমি সার্বিক সহযোগিতা দেবো।’ 

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী