খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্য দায়িত্বহীন: নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৬ মে ২০১৯, ০৫:১৮আপডেট : ২৬ মে ২০১৯, ১১:৪১

শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের হাসপাতাল নির্মাণকাজ পরিদর্শনে মোহাম্মদ নাসিম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে দলের মহাসচিবের বক্তব্যকে দায়িত্বহীন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘আদালতের রায়ে দুর্নীতির মামলায় দণ্ডিত খালেদা জিয়াকে সরকার দায়িত্ববোধ থেকে একজন রাজনৈতিক নেত্রী হিসেবে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেশের সর্বোচ্চ চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে চিকিৎসা দিচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা বিভিন্ন রোগ বিশ্লেষণ করে তাকে চিকিৎসা দিচ্ছেন। তার প্রতি অমানবিক আচরণ সরকার করতে পারে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন দায়িত্বশীল ব্যক্তি। তার কাছ থেকে এমন অসত্য বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
শনিবার (২৫ মে) বিকেলে সিরাজগঞ্জে নির্মাণাধীন শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ ও পাঁচশ’ শয্যার হাসপাতাল নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। প্রায় নয়শ’ কোটি টাকা ব্যয়ে সিরাজগঞ্জের শিয়ালকোলে জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর নামে স্থাপিত এই মেডিক্যাল কলেজের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী। ২০২০ সালের জুন মাসে এ প্রকল্পের নির্মাণকাজ শেষ হওয়ার কথা।
এ সময় উপস্থিত ছিলেন শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের প্রিন্সিপ্যাল অধ্যাপক ডা. রফিকুল ইসলাম, গণপূর্ত বিভগের উপবিভাগীয় প্রকৌশলী শাহীন রেজা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সূর্য, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লা, জেলা যুবলীগের সভাপতি মঈন উদ্দিন খান চিনু, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি রাশেদ ইউসুফ জুয়েল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন: সরকার কি খালেদা জিয়াকে হত্যা করতে চায়: মির্জা ফখরুল

/ওআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের