মেহেরপুরে কেমিক্যালমুক্ত ফল বাজারজাতকরণে পুলিশের অভিযান

মেহেরপুর প্রতিনিধি
২৮ মে ২০১৯, ১৯:৪৫আপডেট : ২৮ মে ২০১৯, ১৯:৫৩

মেহেরপুরে কেমিক্যালমুক্ত ফল বাজারজাতকরণে পুলিশের অভিযান নিরাপদ, বিষমুক্ত, সতেজ আম-লিচু সবার কাছে পৌঁছে দিতে বিভিন্ন বাগান ও আড়তগুলোতে অভিযান চালিয়েছে মেহেরপুরের পুলিশ। মঙ্গলবার পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ডিবি এবং জেলা পুলিশ বিভিন্ন আম ও লিচুর আড়ত এবং বাগানে সরেজমিনে অভিযান পরিচালনা করেন। তবে অভিযানে কাউকে আটক করা হয়নি।

পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, ‘এ অভিযানের মূল উদ্দেশ্য হলো আম লিচুতে যাতে ক্ষতিকর ক্যালসিয়াম কার্বনেট, কার্বাইড, ফরমালিন মেশাতে না পারে অসাধু ব্যবসায়ীরা। কেউ যাতে অপরিপক্ক আম-লিচুসহ অন্য কোনও ফলও বাজারজাত করতে না পারে। এই রকম অভিযান আরও চালানো হবে।’ তিনি মেহেরপুরবাসীকে এবিষয়ে সতর্ক থাকতে এবং কোনও অনিয়ম ও অসঙ্গতি দেখলে পুলিশকে অবহিত করার আহ্বান জানিয়েছেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম