বকেয়া বেতন ও বোনাসের দাবিতে নরসিংদীতে জুট মিলের জিএম অফিস ঘেরাও

নরসিংদী প্রতিনিধি
২৯ মে ২০১৯, ১৫:৩১আপডেট : ২৯ মে ২০১৯, ১৫:৩৮

জিএম অফিস ঘেরাও করে নরসিংদীতে জুট মিলের কর্মকর্তাদের কর্মবিরতি পালন বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে নরসিংদীর ইউএমসি জুট মিলের জিএম অফিস ঘেরাও করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। এ সময় নিজ কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন জিএম গাজী শাহাদাৎ হোসেন।একইসঙ্গে তিন ঘণ্টা কর্মবিরতি পালন করেন তারা। বুধবার (২৯ মে) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হয়।

বাংলাদেশ পাটশিল্প কর্মকর্তা সমিতির (বাপাশিকস) ইউএমসি শাখার সভাপতি শ ম নেজামুল হক ও সাধারণ সম্পাদক সাইদুজ্জামান ফারুক জানান, কর্মকর্তাদের গত ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত চার মাসের বেতন বাকি রয়েছে। তাছাড়া উৎসব বোনাসও দেওয়া হয়নি। বেতন ও বোনাসের দাবিতে সকাল ১০টার দিকে জিএম’র অফিসে ঢুকে ইউএমসি শাখার ৮৯ জন কর্মকর্তা কর্মবিরতি পালনের ঘোষণা দেন। এ সময় অফিস ঘেরাও করে জিএমকে অবরুদ্ধ করে রাখা হয়। দুপুর ২টা পর্যন্ত চলে এই কর্মবিরতি ও ঘেরাও কর্মসূচি।

কর্মকর্তারা বলেন, বৃহস্পতিবার (৩০ মে) সকাল ১০টা পর্যন্ত আমরা বকেয়া বেতনের জন্য অপেক্ষা করবো। আগামীকাল যদি বকেয়া বেতন ও ঈদ বোনাস দেওয়া না হয়, তবে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেওয়া হবে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচারিক ক্ষমতা হারালেন সেই বিচারক,  তাৎক্ষণিক বদলি করে মন্ত্রণালয়ে সংযুক্ত
বিচারিক ক্ষমতা হারালেন সেই বিচারক, তাৎক্ষণিক বদলি করে মন্ত্রণালয়ে সংযুক্ত
মানবিক ও কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার আহ্বান জুবাইদা রহমানের
মানবিক ও কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার আহ্বান জুবাইদা রহমানের
বাবা-মায়ের সঙ্গে সম্পর্কচ্ছেদে কি উসকানি দিচ্ছেন থেরাপিস্টরা
বাবা-মায়ের সঙ্গে সম্পর্কচ্ছেদে কি উসকানি দিচ্ছেন থেরাপিস্টরা
পর্দায় পৃথিবী দেখা: মানুষ ট্রাভেল শো দেখতে এত পছন্দ করে কেন
পর্দায় পৃথিবী দেখা: মানুষ ট্রাভেল শো দেখতে এত পছন্দ করে কেন
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন