লক্ষ্মীপুরে কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগ

লক্ষ্মীপুর প্রতিনিধি
৩০ মে ২০১৯, ০৬:২৭আপডেট : ৩০ মে ২০১৯, ০৬:২৯

লক্ষ্মীপুরে কৃষকদের জমির ধান কেটে দিচ্ছেন ছাত্রলীগ নেতাকর্মীরা  কেন্দ্রের নির্দেশনা মোতাবেক লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ লক্ষ্মীপুরের বিভিন্ন উপজেলায় কৃষকদের জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছে। জেলা ছাত্রলীগের উদ্যোগে লক্ষ্মীপুর সদর, চন্দ্রগঞ্জ, রায়পুর ও কমলনগর  থানার প্রায় স্বেচ্ছাশ্রমে পাঁচ একর জমির ধান কেটে দেওয়া হয়। জেলা ও  থানা ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষককে সহায়তা করতে এক সপ্তাহ যাবৎ এ কাজ করেন।

সদর উপজেলার কৃষক কামাল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার পাঁচ বিঘা জমির ধান কাটতে সহায়তা করেছে ছাত্রলীগ। তারা ধান কেটে দেওয়ায় আমার উপকার হয়েছে। আমাকে আর দিনমজুরের জন্য টাকা খরচ করতে হয়নি।’

কমলনগরের কৃষক আবদুল কাদের বলেন, ‘ছাত্রলীগ আমার দুই বিঘা জমির ধান কেটে দিয়েছে। এতে আমি খুশি।’

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান বলেন, ‘কৃষকের জন্য ধান কাটতে পেরে আমাদের কাছে ভালোই লাগছে। লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ কৃষকের পাশে দাঁড়াতে পারছে বলে আমরা খুশি।

লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগের র্নিদেশনা মোতাবেক আমরা কৃষকের পাশে দাঁড়িয়েছি। এটা আমাদের জন্য সম্মানের। আশা করি, লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ প্রতি বছর কৃষকের পাশে থাকবে। আগামী বছর থেকে আরও বেশি পরিমাণ জমির ধান কাটতে কৃষককে সহায়তা করা হবে। জেলার শতাধিক কৃষকের জমির ধান শুধু কাটা নয়, রোপণেও সহায়তা করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী