কুমিল্লায় কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলো জেলা ছাত্রলীগ

কুমিল্লা প্রতিনিধি
৩১ মে ২০১৯, ২০:৪৯আপডেট : ৩১ মে ২০১৯, ২১:২৬

ধান কাটছেন ছাত্রলীগের নেতাকর্মীরা দেশে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তবে মাঠের ফসল ঘরে তুলতে গিয়ে দিনমজুর সঙ্কট ও বাড়তি মজুরির কারণে দরিদ্র কৃষকরা বিপাকে পড়ে যান। এছাড়া বাজারে হঠাৎ ধানের দাম কমে যাওয়ায় পুরো কৃষক সমাজ লোকসানের মুখে পড়ে।  ঠিক তখন দরিদ্র কৃষকদের মাঠের ধান কেটে বাড়িতে পৌঁছে দিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বাংলাদেশ ছাত্রলীগ। তারই ধারাবাহিকতায় কুমিল্লা জেলা ছাত্রলীগ স্বেচ্ছায় দুই কৃষকের জমির ধান কেটে বাড়ি তুলে দেয়।  এ কর্মসূচির নেতৃত্ব দেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি।

জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, গত (২৫ মে শনিবার) দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপির নেতৃত্বে কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার দুই কৃষকের ৬০ শতক জমির ধান কেটে দেওয়া হয়েছে। এরমধ্যে ব্রাক্ষণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের দরিয়ার পাড় গ্রামের শুক্কুর আলীর জমির ৪০ শতক এবং বুড়িচং উপজেলার বারেশ্বর গ্রামের আরেক কৃষকের ২০ শতক জমির ধান কেটে বাড়ি তুলে দেওয়া হয়।

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে স্বেচ্ছায় ব্রাক্ষণপাড়া ও বুড়িচং উপজেলা দুই কৃষকের ৬০ শতক জমির ধান কেটে দিয়েছি। ব্রাক্ষণপাড়া উপজেলার দরিয়ার পাড় গ্রামের কৃষক শুক্কুর আলী ৪০ শতক মাঠের ধান নিয়ে বিপাকে পড়েছিলেন। দরিয়ার পাড় মাঠে বোরো আবাদের মধ্যে কৃষক শুক্কুর আলীর ওই জমিই বাকি ছিল এবং ওই জমিতে পানিও জমে গিয়েছিল। শ্রমিক সংকট ও বাড়তি মজুরির কারণে তিনি ধানগুলো কেটে বাড়ি তুলতে পারেনি। কুমিল্লা দক্ষিণ জেলা,ব্রাক্ষণপাড়া উপজেলা ও সাহেবাবাদ ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সহযোগিতায় ওই কৃষক শুক্কুর আলীর জমির ধান কেটে বাড়িতে তুলে দেওয়া হয়। এছাড়া বুড়িচং উপজেলার বারেশ্বর গ্রামের আরও এক অসহায় কৃষকের ২০ শতক জমির দান কেটে দেয় ছাত্রলীগ। এছাড়াও প্রান্তিক ও অসহায় কৃষকদের জানিয়ে দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এক হাজার ৪০ টাকা মূল্যে জেলা প্রশাসকদের তত্ত্বাবধানে সরকার ধান কিনছে। সিন্ডিকেটের মাধ্যমে যেন ধান বিক্রি করে তারা যেন প্রতারিত না হন।’

ছাত্রলীগের সভাপতি অপি আরও বলেন, ‘কৃষকের ধান কেটে দিতে গিয়ে বুঝতে পেরেছি, একজন কৃষক কত পরিশ্রম করেন। কৃষকের শ্রমের মূল্যের বাস্তবতা উপলব্ধি করেছি।’

কৃষক শুক্কুর মিয়া বলেন, ‘দিনমজুর সঙ্কট ও বাড়তি মজুরির কারণে আমি আবাদের ৪০ শতক জমির ধান কাটতে পারিনি। পরে বৃষ্টি হয়ে ধানের জমিতে হাঁটু পানি জমে যায়। পানি জমে যাওয়ায় শ্রমিকের দাম আরও বেড়ে যায়। আমি ৪০ শতক জমির ধানগুলো নিয়ে বিপাকে পড়ে যাই। বাজারে ধানের দাম কম হওয়ায় আমি হিসাব করে দেখি ৪০ শতক জমির ধান বাড়ি তুলতে গিয়ে আমি লোকসানে পড়ে যাবো। গত ২৫ মে দুপুরে ছাত্রলীগের নেতাকর্মীরা আসে আমার জমি ধানগুলো কেটে দিতে। তারা ধানগুলো কেটে বাড়িতেও তুলে দেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছাত্রলীগের  জন্য দোয়া করি।’

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের বলেন, ‘আমিও কৃষকের সন্তান। শুনেছি জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ব্রাহ্মণপাড়া উপজেলায় স্বেচ্ছায় একজন কৃষকের ধান কেটে দিয়েছেন তারা। এই কাজের জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই।’

তিনি আরও বলেন, ‘আমি উপজেলা পরিষদের পক্ষ থেকে প্রান্তিক কৃষকদেরকে নিষেধ করেছি সিন্ডিকেটের মাধ্যমে ধান বিক্রি না করতে। উপজেলা কৃষি কর্মকর্তাদের তালিকা ও পরিচয়পত্র অনুসারে এক হাজার ৪০ টাকা দরে খাদ্যগুদামে ধান বিক্রয়ে সহযোগিতা করছি।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম