রাঙামাটিতে নির্মাণাধীন ভবনের মাটি ধসে তিন শ্রমিকের মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি
০২ জুন ২০১৯, ১৫:১৬আপডেট : ০২ জুন ২০১৯, ১৬:৩৭

রাঙামাটিতে নির্মাণাধীন ভবনের মাটি ধসে তিন শ্রমিকের মৃত্যু রাঙামাটিতে নির্মাণাধীন ভবনের মাটি ধসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আরও এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। রবিবার (২ জুন) দুপুরে রাঙামাটি সরকারি মহিলা কলেজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম আঙ্গুর আলী (৬৫), সেন্টু মিয়া (৪১) ও মো. পাপ্পু মিয়া। মৃত তিন জনেরই বাড়ি রাঙামাটি শহরে। আহত মো. সাইফুলকে (৪০) রাঙামাটি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহিলা কলেজ এলাকার পারভীন আক্তারের ভবন নির্মাণের জন্য ভিত তৈরি করতে গর্ত খোঁড়েন শ্রমিকরা। এ সময় নির্মাণকাজে ১১ শ্রমিক নিযুক্ত ছিলেন। তার মধ্যে চার জনের ওপর মাটি ভেঙে পড়লে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। আহত সাইফুলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাঙামাটিতে নির্মাণাধীন ভবনের মাটি ধসে তিন শ্রমিকের মৃত্যু

রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে কাজ বন্ধ রাখার নির্দেশনা দেন। বাড়ির মালিকের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও নির্দেশনা দেওয়া হয়েছে।

রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ উদয়ন চাকমা বলেন, ‘আমরা খবর শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে চার জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। তবে তাদের মধ্যে তিন জন ঘটনাস্থলে মারা যান।’

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর করিম আকবর জানিয়েছেন, ‘রবিবার দুপুর ১টার পর মহিলা কলেজের পাশেই পারভীন নামের এক স্কুলশিক্ষিকার নির্মাণাধীন ভবনের ভিত তৈরির জন্য মাটি কাটার সময় মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই তিন জন মারা গেছেন।’

রাঙামাটি কোতোয়ালি থানার ওসি মীর জাহেদুল আলম রনি মাটিচাপায় তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

 

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম