বগুড়ায় কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত

বগুড়া প্রতিনিধি
০৩ জুন ২০১৯, ০০:১৬আপডেট : ০৩ জুন ২০১৯, ১০:৪১

বগুড়া বগুড়া শহরে কুড়িয়ে পাওয়া ককটেল নিয়ে খেলার সময় বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। তারা মামাতো-ফুফাতো ভাই। রবিবার (২ জুন) দুপুরে শহরের সূত্রাপুর বেলতলা এলাকার বাড়িতে এ ঘটনা ঘটে। দুই শিশুকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শিশুরা হলো–বগুড়া শহরের সূত্রাপুর বেলতলার জাহিদ হোসেনের ছেলে রায়হান আলী (৪) এবং তার ফুফাতো ভাই কাহালুর পানাই গ্রামের সানু হোসেনের ছেলে শান্ত (১০)।

বগুড়া সদর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবুল কালাম আজাদ ও এসআই জিলালুর রহমান জানান, ফুফাতো ভাই শান্ত কয়েকদিন আগে শহরের সূত্রাপুর বেলতলায় তার মামা জাহিদের বাড়িতে বেড়াতে আসে। রবিবার দুপুরে দুই ভাই বাড়ির কাছে প্রবাসী আমিনুর রহমানের পরিত্যক্ত বাড়িতে আম কুড়াতে যায়। সেখানে তারা পরিত্যক্ত দুটি কৌটা (ককটেল) পেয়ে খেলার জন্য বাড়িতে নিয়ে আসে। ঘরে কৌটা দুটি রেখে খেলার সময় হঠাৎ একটি বিস্ফোরিত হয়। এতে দুই শিশুর হাতে ও পায়ে আঘাত লাগে। তাদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ কর্মকর্তাদের ধারণা, দুর্বৃত্তরা পরিত্যক্ত ওই বাড়িতে ককটেল দুটি রেখেছিল।

বগুড়া মেডিক্যাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুল আজিজ মণ্ডল জানান, ককটেলের স্প্লিন্টারের আঘাতে আহত দুই শিশু চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক নয়। 

/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের