দরগাহ মসজিদে ঈদের নামাজ আদায় করলেন মুহিত-মোমেন

সিলেট প্রতিনিধি
০৫ জুন ২০১৯, ১১:৩৭আপডেট : ০৫ জুন ২০১৯, ১১:৪৮

মুহিত-মোমেন বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহতে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন লাখো মুসল্লি। ঈদের জামাতে যাতে কোনও ধরণের বিশৃঙ্খলা না ঘটে সেজন্য ঈদগাহসহ গুরুত্বপূর্ণ স্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা।

ঈদগাহে প্রবেশের সময় মুসল্লিদের তল্লাশি করা হয় এদিকে বৃষ্টির কারণে ঈদগাহে না গিয়ে দরগাহ মসজিদে ঈদের জামাতে অংশ নিয়েছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। বুধবার (৫ মে) সকাল ৯টায় ঈদের নামাজ আদায় করেছেন তারা।

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ব্যক্তিগত সহকারী কিশোর ভট্টাচার্য জনি (সাবেক) বিষয়টি নিশ্চিত করেন।

ঈদগাহ ও ঈদ জামাত ঘিরে ছিল কঠোর নজরদারি ও নিরাপত্তা এদিকে সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার জেদান আল মুসা (গণমাধ্যম) জানান, ঈদকে কেন্দ্র করে সিলেটে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া শাহী ঈদগাহ এলাকায় ঈদের নামাজকে কেন্দ্র করে ওই এলাকায় তিনস্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়। নিরাপত্তা ব্যবস্থায় র‌্যাব, পুলিশ ও সিআরটি (ক্রাইসেস রেসপন্স টিম) টিমের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ছিল।

শাহী ঈদগাহে প্রবেশের দক্ষিণ ও উত্তর গেটে মুসল্লিদের তল্লাশি করে ভেতরে ঢুকতে দেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এসময় জায়নামাজ ও ছাতা ছাড়া অন্য কিছু নিয়ে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি।

/টিটি/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের