মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত

বগুড়া প্রতিনিধি
০৭ জুন ২০১৯, ১১:০৫আপডেট : ০৭ জুন ২০১৯, ১১:০৭

আইনুর ইসলাম

বগুড়ায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষে বাইক আরোহী আইনুর ইসলাম (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ জুন ) সন্ধ্যায় শহরতলীর গোকুল এলাকায় হোটেল মম ইনের সামনের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের চাচা বজলু শাকিদার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বগুড়ার গাবতলী উপজেলার নসকরিপাড়া গ্রামের ভিকু প্রামানিকের ছেলে আইনুর ইসলাম বগুড়া শহরে করোনেশন ইনস্টিটিউট অ্যান্ড কলেজের ছাত্র ছিলেন। বৃহস্পতিবার বিকালে আইনুর তার বন্ধুদের সঙ্গে মোটরবাইকে করে গোকুলে মমত ইন ও ইকোপার্কে বেড়াতে যান। সন্ধ্যার দিকে তারা বেপরোয়া গতিতে মোটরবাইক চালিয়ে ঢাকা-রংপুর মহাসড়কে ওঠার চেষ্টা করেন। এসময় একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে আইনুর গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

জিয়াউর রহমান মেডিক্যাল  কলেজ  পুলিশ ফাঁড়ির এসআই আবদুল আজিজ মণ্ডল জানান, দুর্ঘটনার পরপরই নিহত কলেজছাত্র আইনুরের মৃতদেহ তাদের বাড়িতে নেওয়া হয়েছে

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম