পীরের 'নির্দেশে' বৃহস্পতিবার ঈদ করেছে পারতেখুর গ্রামবাসী

বগুড়া প্রতিনিধি
০৮ জুন ২০১৯, ১৫:০৪আপডেট : ০৮ জুন ২০১৯, ১৫:১৮

পারতেখুর কাসেমিয়া গিয়াসিয়া দারুস সুন্নাহ্ হাফেজিয়া মাদ্রাসা সারাদেশে বুধবার (৫ জুন) পবিত্র ঈদুল ফিতর পালিত হলেও বগুড়া শাজাহানপুরের পারতেখুর গ্রামবাসী ঈদ করেছে বৃহস্পতিবার (৬ জুন)। ঈদের দিন গ্রামটির তিন শতাধিক বাসিন্দা রোজা রাখেন। এক পীরের 'নির্দেশে' গ্রামের লোকজন এ কাজ করেছে বলে জানিয়েছেন।

জানা গেছে, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের (শজিমেক) সহকারী অধ্যাপক শাহ সুফী হযরত মাওলানা ডা. আবদুল মান্নান পীর এ নির্দেশ দেন। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় কেউ বাধা দেননি। ডা. আবদুল মান্নান পৈত্রিক সূত্রে পীর।

আশেকপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য শহিদুল ইসলাম ও আরও অনেকে জানান, ডা. আবদুল মান্নান নন্দীগ্রাম উপজেলার আইলপুনিয়া গ্রামের দরবারে মোজাদ্দেদিয়া (ফুরফুরা শরীর) পীর কেবলা। তিনি পারতেখুর ঈদগাহ মাঠে ইমামতি করেন। বুধবার সকালে তার ইমামতি করার কথা থাকলেও তিনি আসেননি। নিজে শাওয়ালের চাঁদ দেখতে না পাওয়ায় তিনি তার অনুসারীদের বুধবার রোজা রাখার নির্দেশ দেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে পারতেখুর গ্রামের ফতেহিয়া ওয়ায়সিসা দরবার শরিফ প্রাঙ্গণে ঈদের নামাজ আদায় করেন তিনি।

তাদের দাবি, পীরআবদুল মান্নান সরকারি চিকিৎসক হওয়ার পরও সরকারি নির্দেশ অমান্য করে পরদিন ঈদ উদযাপন এবং নামাজ পড়ানোর ঘটনায় জনগণের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

আশেকপুর ইউনিয়নের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজনের অভিযোগ, ডা. আবদুল মান্নান একজন ‘ভণ্ড পীর’। তিনি শজিমেক হাসপাতালের চিকিৎসক ও শিক্ষক হলেও তার অসুস্থ অনুসারীদের তেল এবং পানি পড়া দেন। তার দরবার শরীফে ধর্মীয় অনুষ্ঠানের নামে তামাশা চলে।

ডা. আবদুল মান্নান পরিচালিত পারতেখুর কাসেমিয়া গিয়াসিয়া দারুস সুন্নাহ্ হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানার দেখাশোনাকারী আবদুল মোত্তালিব বলেন, ‘পীর সাহেব কাউকে বৃহস্পতিবার ঈদ পালন ও নামাজ আদায় করতে নির্দেশ দেননি। ১৫০ ভক্তের চাপেই তিনি বৃহস্পতিবার ঈদের নামাজে ইমামতি করেছেন। পীর সাহেব হৃদরোগী। তাই তিনি ফোন ধরা বা এ প্রসঙ্গে কোনও কথা বলবেন না।’

শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দিন বলেছেন, এ ব্যাপারে কেউ কোনও অভিযোগ করেননি।

এ প্রসঙ্গে শজিমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. আবদুল ওয়াদুদ বলেন, ‘একজন শিক্ষিত মানুষের এমন কাজ করা ঠিক হয়নি।’ এ বিষয়ে জানতে পীর ডা. আবদুল মান্নানকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের