লক্ষ্মীপুরে নদীভাঙন রোধ ও বাঁধের দাবিতে রাস্তা অবরোধ

লক্ষ্মীপুর প্রতিনিধি
০৯ জুন ২০১৯, ১৭:২৫আপডেট : ০৯ জুন ২০১৯, ১৭:২৭

মেঘনার ভাঙন থেকে কমলনগর-রামগতি রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল লক্ষ্মীপুরে মেঘনার ভাঙন থেকে কমলনগর-রামগতি রক্ষা এবং দ্রুত বাঁধ নির্মাণের দাবিতে বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ করেছেন স্থানীয়রা। কমলনগর-রামগতি বাঁচাও মঞ্চের উদ্যোগে এ কর্মসূচিতে অংশ নেন হাজার হাজার বিক্ষুব্ধ জনতা। রবিবার (৯ জুন) দুপুরে হাজিরহাট বাজারে দুই ঘণ্টাব্যাপী এ বিক্ষোভের আয়োজন করা হয়।  

এ সময় বক্তারা বলেন, ‘মেঘনার ভাঙনকবলিত ৩২ কিলোমিটার জুড়ে দ্রুত বাঁধ নির্মাণ না করলে ভূখণ্ড থেকে কমলনগরের মানচিত্র মুছে যাবে। নদীগর্ভে হারিয়ে যাবে এখানকার মানুষের ভিটে-বাড়ি।’ দ্রুত বালুভর্তি জিও ব্যাগ ড্যাম্পিং করে ভাঙনের তীব্রতা ও ক্ষয়ক্ষতি কমিয়ে আনার জোর দাবি জানান তারা।

এ কর্মসূচিতে বক্তব্য রাখেন– সংগঠনের আহ্বায়ক বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবদুস সাত্তার পালোয়ান, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবদুল মতলব।

গত তিন দিন যাবৎ নদীর তীররক্ষা বাঁধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে আসছেন ঘরবাড়ি হারা স্থানীয় হাজার হাজার মানুষ।

প্রসঙ্গত, গত ২০ বছরে মেঘনার ভাঙনের ফলে কমলনগরের চারটি ইউনিয়নসহ প্রায় ৪০ কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম