শ্রীমঙ্গলে চলন্ত ট্রেন থেকে ফোন ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩

মৌলভীবাজার প্রতিনিধি
১৩ জুন ২০১৯, ১৩:০১আপডেট : ১৩ জুন ২০১৯, ১৩:২৮

শ্রীমঙ্গলে চলন্ত ট্রেন থেকে ফোন ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩ ঢাকা-সিলেট রুটের শ্রীমঙ্গল এলাকায় হরহামেশাই যাত্রীদের থেকে মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান দ্রব্য ছিনতাইয়ের ঘটনা ঘটে। বুধবারও (১২ জুন) শ্রীমঙ্গল শহরতলীর পূর্ব বিরাইমপুর এলাকায় এক যাত্রীর কাছ থেকে মোবাইল ফোন ছিনতাইয়ের সময় তিন জনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। আটকদের কাছে যাত্রীর থেকে ছিনিয়ে নেওয়া একটি মোবাইল ফোন পাওয়া যায়।

আটকরা হলেন- শ্রীমঙ্গল শহরতলীর কালন মিয়া (১৯), ইছাক মিয়া (১৮) ও কামাল মিয়া (১৯)। আটকরা উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বিরাইমপুর বাস্তহারা রেল কলোনী এলাকার বাসিন্দা।

এই সংঘবদ্ধ ছিনতাইকারীরা চলন্ত ট্রেনে ঢিল ছুড়ে, আবার কখনও বাঁশের লাঠি দিয়ে আঘাত করে মোবাইল ফোনসহ অন্য মূল্যবান দ্রব্য ছিনিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে। এতে অনেক যাত্রী আহতও হয়েছেন।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত আন্তঃনগর ট্রেনের জানালার পাশে বসা এক যাত্রী মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় ওঁত পেতে থাকা ওই তিন ছিনতাইকারী বাঁশ দিয়ে যাত্রীর হাতে আঘাত করে। আঘাত পেয়ে তিনি মোবাইল ফোনটি ফেলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা ছিনতাইকারীদের ধরে পুলিশের হাতে তুলে দেন।

বিরাইমপুর এলাকার বাসিন্দা মো. সাদিকুল ইসলাম বলেন, ‘আটক কালন মিয়া কয়েক বছর আগে মোবাইল ফোন ছিনতাইয়ের সময় চলন্ত ট্রেন থেকে এক যাত্রীকে ফেলে দেয়। এতে ওই যাত্রী গুরুতর আহত হন। পরে কালন মিয়াকে এলাকাবাসী আটক করে পুলিশে হস্তান্তর করে।’

শ্রীমঙ্গল রেলওয়ে থানার উপ-পরিদর্শক (ভারপ্রাপ্ত দায়িত্ব) ওসি মো. আলীম-উদ্দীন বলেন, স্থানীয় লোকজন তিন ছিনতাইকারীকে আটক করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করেছে। ট্রেনে ছিনতাই রোধে আমাদের অভিযান অব্যাহত আছে।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সোহেল রানা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘থানায় এখনও মামলা হয়নি। তবে তিন ছিনতাইকারী আটক আছে।’

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম