মাদারীপুরের কলেজছাত্র অহিদুজ্জামান হত্যা মামলা রায় রবিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০১৯, ২২:৩৩আপডেট : ১৫ জুন ২০১৯, ২২:৪১

আদালত

মাদারীপুরের নাজিম উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের এমএ শেষ বর্ষের ও মাদারীপুর বঙ্গবন্ধু 'ল' কলেজের ছাত্র  অহিদুজ্জামান হত্যা মামলা রায় রবিবার (১৬ জুন) ঘোষণা করা হবে। ঢাকার দ্রুত বিচার ট্রাইবুনাল-৩ এর বিচারক মনির কামাল এই রায় ঘোষণা করবেন।

সংশ্লিষ্ট ট্রাইবুনালের রাষ্ট্রপক্ষের সহকারী অ্যাডভোকেট মেহেদী হাছান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।  

মামলার আসামিরা হলো- লেনিন বেপারী, শাহাবুদ্দিন দর্জি, রেজাউল বেপারী (পলাতক), মহিউদ্দিন দর্জি (পলাতক), এমএম ফয়সাল আহমেদ, সেলিম (মৃত)।

মামলার অভিযোগ থেকে জানা যায়, অহিদুজ্জামান মাদারীপুর জেলার নাজিম উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের এমএ শেষ বর্ষের ও মাদারীপুর বঙ্গবন্ধু 'ল 'কলেজের ছাত্র। ২০১১ ও ২০১২ সালে কলেজ ছাত্র সংসদ নির্বাচনে  ছাত্রলীগ প্যানেল থেকে কমনরুম সেক্রেটারি পদে নির্বাচিত হন তিনি।

জানা যায়, ২০১৩ সালের ৬ মার্চ মহিউদ্দিন ইতালি থেকে সাভারে এক লোকের কাছে টাকা পাঠানোর কথা বলে অহিদুজ্জামানকে সেখানে যেতে বলে। অহিদুজ্জামান তার মাধ্যমে বন্ধু লেনিনের চাচা রেজাউলকে (ইতালিতে থাকেন) দশ লাখ টাকা দিয়েছিলেন বিদেশ যাওয়ার জন্য। মহিউদ্দিন রেজাউলের মাধ্যমে নিজে যেতে পারলেও অহিদুজ্জামানের যাওয়া হয়নি।  সেই টাকা ফেরতের কথা বলে আসামি শাহাবুদ্দিন, সেলিম, ফসসল ও লেনিন অহিদুজ্জামানকে বাড়ি থেকে ডেকে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার কাশিমপুর চর দিঘালিয়া শাহ বেপারির ভুট্টা ক্ষেতে নিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে।

ওই ঘটনায় সিংগাইর থানার পুলিশের (উপ-পরিদর্শক) আ. ছালাম বাদী হয়ে একটি হত্যা  মামলা দায়ের করেন।

এরপর ২০১৪ সালের ২২ নভেম্বর ডিবির পুলিশ পরিদর্শক মদন মোহন বনিক অভিযোগপত্র দাখিল করেন। ২০১৬ সালের ২৭ নভেম্বর অভিযোগ গঠন করেন আদালত। মামলার অভিযোগপত্রে ৪২ জন সাক্ষীর মধ্যে ২২ জন সাক্ষীর জবানবন্দি গ্রহন করেন ট্রাইব্যুনাল। এরপর ঘটনার দায় স্বীকার করে আসামি লেনিন বেপারী, শাহাবুদ্দিন দর্জি ও সেলিম আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

/টিএইচ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম