গোপালগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি
১৭ জুন ২০১৯, ১৬:১৯আপডেট : ১৭ জুন ২০১৯, ১৭:০৭

গ্রেফতার শিমুল মোল্লা (মাঝে) গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ গুচ্ছগ্রামে এক বুদ্ধিপ্রতিবন্ধী নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার (১৭ জুন) রাতে তাকে কৌশলে ধর্ষণ করা হয় মর্মে ওই নারী থানায় অভিযোগ করেছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য জানান।

পুলিশ এ ঘটনায় অভিযুক্ত শিমুল মোল্লাকে (২৫) গ্রেফতার করেছে। সে পেশায় রাজমিস্ত্রি। তার বাড়িও একই এলাকায়। তার বাবার নাম শাহাজান মোল্লা।  

জানা গেছে, ওই নারীর স্বামী শহরে পুরি বিক্রেতা। কাজ শেষে তার বাড়ি যেতে বেশি রাত হয়। রবিবার রাত সাড়ে ১০টার দিকে তিন সন্তানের মা ওই নারী নিজঘরে ঘুমিয়েছিলেন। এ সময় শিমুল মোল্লা ঘরে ঢুকে স্বামী সেজে তার সঙ্গে প্রতারণার আশ্রয় নিয়ে ধর্ষণ করে। কিছুক্ষণ পরেই ওই নারী বুঝতে পারেন ওই লোক তার স্বামী নয়। রাত ১২টার দিকে তার স্বামী বাড়ি ফিরে এলে বিষয়টি তিনি তাকে জানান। পরে সোমবার দুপুরে এ বিষয়ে পুলিশকে জানালে পুলিশ শিমুলকে গ্রেফতার করে।

ওসি মনিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত শিমুল মোল্লা প্রাথমিকভাবে পুলিশের কাছে এ ঘটনা স্বীকার করেছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা করাতে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের